দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম।

মুখপাত্র জানান, আগামী ১১-১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫ অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন মর্মে সম্মতি প্রদান করেছেন।

রফিকুল আলম বলেন, এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারিত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে প্ল্যাটফর্মটির উদ্যোগ অব্যাহত রাখবে। প্রধান উপদেষ্টার সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে।

তিনি বলেন, একই সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার সফরকালে এ সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী