এমবাপ্পের গোলের পরও মাদ্রিদ ডার্বি জেতা হলো না রিয়ালের

সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদ ডার্বিতে জেতা হলো না রিয়াল মাদ্রিদের। বরং কিলিয়ান এমবাপ্পের গোলে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হার এড়িয়েছে দলটি। ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগ করেছে দু’দল। আর তাতেই জমে উঠেছে লা লিগায় পয়েন্ট টেবিলের লড়াই।

এদিন নিজেদের মাঠে প্রথমে এগিয়ে যাওয়ার বদলে উল্টো এক গোল হজম করেছে রিয়াল। ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি আদায় করে সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন জুলিয়ান আলভারেজ। সেই গোল আর প্রথমার্ধে শোধ দিতে পারেনি রিয়াল।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে ম্যাচে সমতা টানতে রিয়াল নেয় মাত্র ৫ মিনিট। ৫০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় ফেরে রিয়াল। এরপর আর বাকি সময় চেষ্টা চালিয়ে জালের দেখা পায়নি রিয়াল। সুযোগ নষ্ট করেছে আতলেতিকোও। তাতে করে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে ১-১ গোলে।

এই দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে এখন জমে উঠেছে লা লিগার পয়েন্ট টেবিল। ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্টে পিছিয়ে আতলেতিকো। অন্যদিকে এক ম্যাচ কম খেলা বার্সা রিয়ালের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে। সামনের ম্যাচে জয় পেলে যেই ব্যবধান আরও কমে নেমে আসতে পারে ২ পয়েন্টে।

আরো দেখুন

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো

মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসা ও মা ছকিনা হেফজখানার উদ্যোগে