শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান-সম্পাদক সোহেল রানা

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি পদে আব্দুর রহমান, সাধারণ সম্পাদক পদে সোহেল রানা সম্পদ ও সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান নুর নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পল্টন কলেজ মাঠে এই কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়।

বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ২৪০ জন ভোটার ছিলেন। ভোট প্রদান করেছেন ১৭৮ জন। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে ৩টি ভোট বাতিল হয়।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন।

শ্রমিক অধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী ছিলেন মো. আরিফুল ইসলাম ও আব্দুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আল ইমরান ও মো. সোহেল রানা সম্পদ। সাংগঠনিক পদে প্রার্থী ছিলেন মো. আসাদুজ্জামান নুর, মাওলানা মো. ওমর ফারুক ও কবিতা খাতুন।

এই কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। কমিশন হিসেবে রয়েছেন মো. ফারুক হোসেন মেনডেড, রোকেয়া জাবেদা মায়া, সৈয়দ মাহবুবুর রহমান।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,