ফাইনালে টস জিতে বোলিংয়ে তামিমের বরিশাল

বিপিএলের মেগা ফাইনালে টসভাগ্য পক্ষে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

এবারের ফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে বরিশাল। অন্যদিকে ২০১৩ সালের পর এবারই প্রথম ফাইনালের দেখা পাওয়া চিটাগং কিংস শিরোপা নিতে চায় চট্টলায়।

চলতি আসরে হেড-টু-হেডে চিটাগংয়ের চেয়ে এগিয়ে বরিশাল। লিগ পর্ব এবং প্লে-অফ মিলিয়ে তিন ম্যাচের মধ্যে দুটিতে শেষ হাসি ছিল তাদের। প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফাইয়ারে তো মোহাম্মদ মিঠুনের দলকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল তামিমের বরিশাল।

সবমিলিয়ে ফাইনালে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামছেন তামিম-মাহমুদউল্লাহরা। অন্যদিকে প্রায় এক দশক পর ফাইনালের দেখা পাওয়া চিটাগং চমক উপহার দিতে তৈরি।

ফরচুন বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবি, রিশাদ হোসেন, ইবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।

চিটাগং কিংস একাদশ

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হুসেইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

আরো দেখুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ

নড়াইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয়

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। আমতলী ( বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে জাতীয় বিপ্লব

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি

বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি মিরসরাই (চট্টগ্রাম)

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,