বিচার বিভাগের অগ্রগতি জানালেন প্রধান বিচারপতি

ন্যাশনাল ডিফেন্স কলেজে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদেরকে বাংলাদেশের বিচার বিভাগের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার প্রধান বিচারপতি ডিফেন্স কলেজের আমন্ত্রণে ব্রিগ্রেডিয়ার জেনারেল ও তদূর্ধ্ব পর্যায়ের বাংলাদেশি ও বিদেশি সামরিক কর্মকর্তা এবং যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের বেসামরিক কর্মকর্তাদের পরিচালিত একটি কোর্সে রিসোর্স পার্সন হিসেবে অভিভাষণ দেন।

প্রধান বিচারপতি তার অভিভাষণে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে কোর্সে অংশগ্রহণকারী উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ধারণা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ভূখণ্ডের আইন ও বিচার ব্যবস্থার উদ্ভব ও বিকাশ, আইনের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়, বাংলাদেশের আদালত ব্যবস্থাপনা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের ভূমিকা, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশের উচ্চ আদালতের জুডিশিয়াল অ্যাকটিভিজমসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার ঘোষিত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রোডম্যাপের বিস্তারিত রূপরেখার কথাও তিনি কোর্সে অংশগ্রহণকারীদের কাছে তুলে ধরেন। তার দায়িত্ব নেওয়ার চার মাস সময়ের মধ্যে উক্ত রোডম্যাপ বাস্তবায়নের তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্পর্কেও তিনি কোর্সে অংশগ্রহণকারীদের ধারণা দিয়েছেন।

আরো দেখুন

পুত্র সন্তানের বাবা হয়ে আবেগাপ্লুত কন্ঠশিল্পী অন্তর রহমান, বললেন—‘মা থাকলে আজ কতটা খুশি হতেন!’

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়- সাইমুর রহমান: জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্তর রহমানের ঘর আলো করে এসেছে ফুটফুটে

সুলতানা আহমেদের নেতৃত্বে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল, সক্রিয় ভূমিকা সাহিল সাগরের

**ধামরাই প্রতিনিধি:** বিএনপির মহিলা বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

জুলাই গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট চেয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাকুল, স্বদেশ নিউজ২৪.কম: বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ১০ নভেম্বর,

মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে