ফাইনালের শুরুতে আর্জেন্টিনাকে জেতালেন ‘মেসি’রা, খুশি ব্রাজিলও

অনূর্ধ্ব-২০ পর্যায়ের কোপা আমেরিকায় গ্রুপ পর্বটা ভালো মন্দের মিশেলে কেটেছে আর্জেন্টিনার। তবে ফাইনাল রাউন্ডের শুরুটা ভালোভাবেই করেছে দলটা। চিলিকে হারিয়েছে ২-১ গোলে। ওদিকে ব্রাজিলের মুখেও হাসি ফুটেছে একই দিনে। উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের দারুণ জয় পেয়েছে সেলেসাওরা।

কোপা আমেরিকার অ-২০ পর্যায়ের এই লড়াই বেশ আলাদা। এখানে ফাইনাল মানে নকআউট নয়, নেই কোনো সেমিফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও। গ্রুপ পর্ব শেষে এখন ফাইনাল রাউন্ডে মুখোমুখি হবে সব দল। রাউন্ড রবিন পদ্ধতির এই লড়াই শেষে যার পয়েন্ট বেশি, তার হাতেই উঠবে শিরোপা। সে কারণে প্রতিটা ম্যাচ নিজস্ব কারণে না হলেও টুর্নামেন্টের কারণে আলাদা গুরুত্ব পাচ্ছে।

আর্জেন্টিনা তাতে শুরুটা করেছে বেশ ভালো। এই জয়ের ম্যাচে প্রথম গোলটা এসেছে ম্যাচের ৩৫ মিনিটে। আর্জেন্টিনার নতুন ‘মেসি’ ক্লদিও এচেভরি বল নিয়ে এগোচ্ছিলেন, প্রতিপক্ষের বাধায় বল হারালেও তা আয়ত্বে নেন ইয়ান সুবিয়াব্রে। তার করা গোল আর্জেন্টিনাকে এগিয়ে দেয়।

বিরতির একটু আগে আবারও দৃশ্যপটে আসেন এচেভরি। তার পাস থেকে গোল করেন আগুস্তিন রুবের্তো। ৬১ মিনিটে গোল হজম করে বটে। তবে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় তুলে নিয়ে দলটা মাঠ ছাড়ে ৩ পয়েন্ট নিয়েই।

দিনের অন্য ম্যাচে ব্রাজিল হারিয়েছে উরুগুয়েকে। ৭৪ মিনিটে একমাত্র গোলটা করেন পেদ্রো। এদিকে ফেভারিট কলম্বিয়া প্যারাগুয়ের জালে জড়িয়েছে গুণে গুণে ৪ গোল। তারাই এখন আছে গ্রুপের শীর্ষে।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে