জানুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে, বেড়েছে মজুরি হার

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যম্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে, যা ডিসেম্বর মাসে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘কঞ্জুমার প্রাইস ইনডেক্স’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এ প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ১৮ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ১১ দশমিক ০৯ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৬১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১১ দশমিক ০৯ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে শহরে জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৯৫ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১৩ দশমিক ৫৬ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ২৫ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মাসে অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৫ সালের জনুয়ারি মাস পর্যন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৪ শতাংশ। এক সময়ে গত ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।

বিবিএস আরও বলেছে, দেশের ৬৪টি জেলার ১৫৪টি হাটবাজার থেকে নির্ধারিত সময়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে জানুয়ারি মাসে মূল্যস্ফীতি হিসাব করা হয়েছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে শ্রমিকের মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৬ শতাংশে, যা ডিসেম্বর মাসে ছিল ৮ দশমিক ১৪ শতাংশ। এক্ষেত্রে কৃষি ক্ষেত্রে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৪১ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। এছাড়া শিল্প খাতে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮০ শতাংশে, যা ডিসেম্বর মাসে ছিল ৭ দশমিক ৭৭ শতাংশ। সেবা খাতে জানুয়ারি মাসে মজুরি হার সামান্য বেড়ে হয়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ, যা ডিসেম্বর মাসে ছিল ৮ দশমিক ৪৩ শতাংশ।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার