সিরাজগঞ্জের সাবেক এমপি ডা. আব্দুল আজিজ গ্রেফতার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

উল্লেখ্য, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরো দেখুন

‘কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে’-শিশুশিল্পী সিমরিন লুবাবা

নিজের পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।। আমতলী (বরগুনা)

প্রতিনিধি।। আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের এর সহযোগিতায় আরএমএনসিএএইচ

বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসর দিল সরকার

বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের

প্রকৃতির স্নিগ্ধতায় শাড়ির মায়াবী সৌন্দর্য, বৃষ্টিভেজা মুহূর্তে মুগ্ধতার আবেশ

লাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির সবুজের মাঝে বৃষ্টিভেজা এক স্নিগ্ধ মুহূর্ত, আর তার সঙ্গে শাড়ির চিরচেনা

শাড়ির আভিজাত্যে বাঙালি নারীর সৌন্দর্য, ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মেলবন্ধন

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ফ্যাশনের জগতে সময়ের সঙ্গে বদলায় পোশাকের ধরন, যোগ হয় নতুন

শীতের ফ্যাশনে অ্যাঞ্জেল ডিকস্টার নজরকাড়া লুক, নতুন কালেকশন নিয়ে SEA SKY

শীতের ফ্যাশনে নতুন লুকে অ্যাঞ্জেল ডিকস্টা, স্টাইল ও আভিজাত্যের মেলবন্ধনে SEA SKY SUITS নিজস্ব