সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার দাবি প্রত্যাখ্যান

গণঅভ্যুত্থানের পর সাড়ে চার মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। তবে অন্তর্বর্তী সরকার তাদের সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সোমবার পুলিশ সদর দপ্তরকে উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ২৩টি ঘটনার ২২টির প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যে ২২টি ঘটনার বিস্তারিত ইতোমধ্যেই জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ সাতটির সঙ্গে চুরি ও দস্যুতার সম্পর্ক রয়েছে’।

এতে আরও বলা হয়েছে, প্রত্যেকটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে ইতোমধ্যেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

‘এই ২৩ ঘটনার দুটিতে যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা রয়েছে, সেই দুটি পুলিশ ইতোমধ্যেই তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। অপর ২১টি তদন্তাধীন মামলায় ইতোমধ্যেই ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন’।

এতে আরও বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না। একই সঙ্গে এ ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করাকে উদ্বেগজনক বলে মনে করে অন্তর্বর্তী সরকার।

এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা দেশের সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটাতে পারে বিবেচনায় সব পক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার অভিযোগ তুলেছিলো।

আরো দেখুন

নারী উদ্যোক্তাদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতির নতুন মঞ্চ ‘সেবা গ্ল্যাম ফেস্ট ২০২৬’

নারী উদ্যোক্তাদের পণ্য, সৃজনশীলতা ও ব্যবসায়িক সম্ভাবনাকে নতুন ক্রেতা এবং গ্রাহকদের সামনে তুলে ধরতে

নড়াইলে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির

মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়েছেন বিপুল সংখ্যক রোগী। ক্যাম্পে

লোহাগড়ায় স্বাস্থ্য উপকরণ, প্রণোদনা চেক ও গাছের চারা বিতরণ

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরী সংঘের

ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি: গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সরকারি স্থাপনায়

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের