‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ

দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।

দলটির আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক বলেন, ‘বাংলাদেশের সকল জনগণের জন্য আশা ও ন্যায়বিচারের বাতিঘর হিসেবে এ নতুন দলের আত্মপ্রকাশ করেছে। ’ দলের কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি জাতি গঠন করব যা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ করবে। ৭১ এর সকল শহিদ, জীবিত মুক্তিযোদ্ধাদের এবং ২০২৪ এর গণঅভ্যত্থানে আত্মত্যাগী হাজার হাজার ছাত্রজনতার বিপ্লবী চেতনার প্রতিনিধিত্বকে বহন করবে।

এহতেশাম উল হক বলেন, আমাদের দল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করবে। সমৃদ্ধির উত্তরাধিকার গড়ে তুলবে। আমাদের নীতিগুলো দেশপ্রেমের চেতনায় পরিপূর্ণ হবে। ঐক্য, ত্যাগ এবং জাতীয় অগ্রগতির জন্য একটি যৌথ প্রতিশ্রুতিকে উৎসাহিত করবে। ’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার