নতুন দল ভোট করে জিতে আসবে, মোটেও ছেলেখেলা নয়: রেজা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বলেছেন, ছাত্রনেতারা একটা নতুন দল তৈরি করতে চান এবং সেই দলটা নির্বাচন করে জিতে আসবে— এই আশায় তারা বসে আছেন। তাদের জন্য শুভকামনা। তবে এটা খুবই কঠিন একটা বিষয়। এটা মোটেও ছেলেখেলা নয়। তারা হয়তো বিষয়টাকে একটা জোকসের মত ভেবেছে। বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করে আবার সেই দলকে ক্ষমতায় আনা অনেক কষ্টের ব্যাপার।

সম্প্রতি দৈনিক যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের একাংশের সাবেক এই সভাপতি বলেন, নির্বাচন হলে আমি ভোট করবো। তবে নির্বাচন যে খুব তাড়াতাড়ি হবে- সেটা আমার মনে হয় না। ভেতরের খবর আমি যতটুকু পাচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই।

সমন্বয়কদের ঘিরে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে রেজা কিবরিয়া বলেন, তাদের নিয়ে সমালোচনা তো হবে। শুধু সমালোচনা নয়, সমন্বয়কদের মধ্যেই মারামারি হবে। এটা খুব স্বাভাবিক। কেননা, যেখানে তাদের কারো কোনো বৈধ আয়ের উৎস নাই। তারা কোনোদিন চাকরি করেননি, তারা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ীর ছেলে না, তাদের কোনো টাকা নাই। এক গ্রুপের সঙ্গে যখন অন্য গ্রুপের চাঁদা নিয়ে প্রতিযোগিতা হবে তখন তো মারামারি হবেই। আমি খুব বেশি জানি না। কিন্তু আমি এসব প্রতিনিয়তই দেখতে পাচ্ছি।

ড. কিবরিয়া বলেন, আপনি দেখেন একটা মানুষের কোনো বৈধ আয়ের কোনো উৎস নাই। চাকরি করেন না। এখন তিনি যদি একটা গাড়ি কিনেন তাহলে বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আমি ৪০ বছর পর বিদেশ থেকে এসেছি। আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিশ্বের বড় বড় জায়গায় চাকরি করেছি। আমি পারি এমন এটা গাড়ি কিনতে। কিন্তু যে টিউশনি ছাড়া কোনো কাজ করেনি জীবনে তিনি এখন দামি দামি গাড়ি চালান, কিনেন। সাধারণ মানুষ গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে কিন্তু তারা বোবা না। তারা এসব কিছুই বোঝে- কে কী করছে, কী করে।

আরো দেখুন

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার