ক্লাসরুমে আতিফ আসলামের চমক, শিক্ষার্থীদের আচরণ নিয়ে বিতর্ক

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম সম্প্রতি লাহোরের ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেন। শুধু তা-ই নয়, একটি ক্লাসরুমে গিয়ে তার বিখ্যাত ‘আদাত’ গানটি পরিবেশন করে সবাইকে চমকে দেন।

তবে ওই সময় শিক্ষার্থীদের নিরুত্তাপ প্রতিক্রিয়া অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কারণ, গানের সঙ্গে গলা মেলানোর পরিবর্তে অনেকেই মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করতেই ব্যস্ত ছিলেন। যা প্রজন্মগত আচরণের পরিবর্তন নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

আতিফ আসলামের সেই গানের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গায়ক তার গিটার বাজিয়ে ক্লাসরুমে ঘুরে ঘুরে গান করছেন। তবে তার পারফরম্যান্সের সময় ছাত্রছাত্রীরা বেশিরভাগই শান্ত ছিল। কেউ কেউ তার উপস্থিতি পর্যন্ত তেমনভাবে আমলে নেয়নি।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিষয়টি দেখে রীতিমত বিস্মিত হয়েছেন। কেউ কেউ তাদেরকে ‘সবচেয়ে খারাপ শ্রোতা’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে প্রশ্ন তুলেছেন, কেন তারা এই বিখ্যাত শিল্পীর সঙ্গে আরও বেশি জড়িত হয়নি?

আরেকজন মন্তব্য করেছেন, ‘জেনারেশন জেড আসলে কিংবদন্তিদের সঙ্গে মেলামেশা করতে জানে না’।

অন্য একজন মজা করে লিখেছেন, ‘আতিফ আসলাম ভুল করে বড়লোকদের স্কুলে চলে গেছেন’।

আতিফ আসলাম মূলত দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতে একজন প্রখ্যাত ব্যক্তিত্ব। তিনি ‘তু জানে না,’ ‘তেরে বিন’ এবং ‘হোনা থা পেয়ার’-এর মতো জনপ্রিয় সব গান উপহার দিয়েছেন।

তার ওই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবশ্য মিশ্র প্রতিক্রিয়াই জানিয়েছেন সবাই। কেউ কেউ ছাত্রছাত্রীদের সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখার ইচ্ছাকে সমর্থন করেছেন। আবার কেউ কেউ এই বলে দুঃখ প্রকাশ করেছেন যে, সঙ্গীতের প্রতি মানুষের আগ্রহ এবং সংযোগ হারিয়ে যাচ্ছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার