মার্কিন তহবিল বন্ধ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

মা‌র্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে এখনও জানানো হয়নি। এটিকে প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ইউএসএইডের অর্থায়ন বন্ধ নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশেও সব মার্কিন সহায়তা বন্ধের প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আমি এটার উত্তর এখন দিতে পারব না। কারণ, আমার কাছে এরকম কিছু আসেনি। তবে এটা ইতোমধ্যে পত্রিকায় চলে এসেছে। মোটামুটি এটা প্রত্যাশিত ছিল। তারা (যুক্তরাষ্ট্র) ৯০ দিনের জন্য সব ধরনের তহবিল বন্ধ রাখছে। উনি (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন, এগুলো বিবেচনা করে নতুন করে দেখবেন। তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবে তো বলেছে। ধরে নেওয়া যায়, এ ধরনের তহবিল কমবে; এটা তো সবাই আশঙ্কা করছিল।

রোহিঙ্গাদের বাৎসরিক অর্থায়নে প্রভাবের বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা একটা নতুন বাস্তবতায় তো আসছি। এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট এসেছেন। তার যে নীতিমালা সেগুলো যে আগের থেকে ভিন্ন, এটা সবাই জানতেন। আমাদের দেখতে হবে, আসলে শেষ অবধি কি দাঁড়ায় এবং যেকোনো পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন সেটা আমাদের ম্যাটারস বিহাইন্ডে বের করতে হবে; কীভাবে আমাদের স্বার্থরক্ষা করতে হবে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) ইউএসএইড বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এ নির্দেশনা জারি করে চিঠি দেন।

আরো দেখুন

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

*ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক* বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫

বরগুনায় জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় সমবায় দিবস ও দিন ব্যাপী সমবায় পণ্য

নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু খানের প্রাণবন্ত আড্ডা

‘নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় শিল্প, সংগীত ও স্মৃতির মেলবন্ধন: পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু