ব্যাটিং ধসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতকে হারাতেই হতো। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল সে লক্ষ্যে সফল হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে ভারতের কাছে তারা হেরে গেছে ৮ উইকেটে। এক ম্যাচ বাকি থাকলেও ভারতের কাছে হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

সুপার সিক্সে বাংলাদেশের গ্রুপ থেকে শীর্ষ দুই দল হিসেবে সেমির টিকিট কাটা হয়ে গেছে অস্ট্রেলিয়া ও ভারতের। তাই আগামী ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুনিয়র টাইগ্রেসদের ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।

রোববার (২৫ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু এদিন ব্যাটাররা মোটেই সুবিধা করতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোটে ৬৪ রান তুলতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

দলীয় ৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। দুই অঙ্ক ছুঁতে পারেননি শুরুর পাঁচ ব্যাটারের কেউ।

ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১৪ রান করে মাওয়া লেগ বিফোরের ফাঁদে পড়লে ভাঙে সে জুটি। ২৯ বলে দলীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক সুমাইয়ার ব্যাটে। ভারতের বাঁহাতি স্পিনার বৈষ্ণবি শর্মা ১৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট চালান ভারতীয়রা। তাতে ৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। সাজঘরে ফেরার আগে ওপেনার গঙ্গাদি তৃশা খেলেন ৩১ বলে ৪০ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস।

আরো দেখুন

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে

মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার

ফুলতলার পথের বাজারে সড়ক দুর্ঘটনা: সাংবাদিকসহ আহত ৩, সবাই আশঙ্কামুক্ত

​ গাজী মাকুল উদ্দীন, খুলনা: খুলনার ফুলতলা উপজেলার পথের বাজার সংলগ্ন এলাকায় এক সড়ক

‘জ্বালাও-পোড়াওয়ে ইসলাম প্রতিষ্ঠার ধারণা থেকে সতর্ক থাকতে হবে’ — নুরুল আমিন এমপি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ওয়ারলেস দারুল উলুম মাদ্রাসার ২৯ জন হাফেজ ও আঞ্জুমানে

আমতলীতে হাত বাঁধা গলায় ফাস দেয়া মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। হাত বাঁধা ঘরের আড়ার সঙ্গে গলায় রঁশি পেচানো ফাঁস দেয়া অবস্থায়

কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী