শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্যমেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শেষ মুহূর্তে সাপ্তাহিক সরকারি ছুটির দিন শনিবার বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েন ক্রেতা-বিক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলাপ্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে। সব স্টলে যেন কেনাকাটার ভিড়। ব্যবসায়ীদের মধ্যে কেউ কেউ মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, মেলার ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের কেউ অবসর নেই। স্টলে পণ্য বিক্রি হচ্ছে প্রচুর। ফিরে যাওয়ার সময় সবার হাতেই পণ্য। তাতে বিক্রেতারা খুশি।

নারায়ণগঞ্জ থেকে মেলায় আসা গৃহবধূ আইনুনাহার বলেন, মেলার সমনে ফোয়ারার কাছে ছবি তুলে স্মৃতিধারণ করে রেখে দিলাম। পণ্য দামে বেশি হলেও গুণে-মানে ভালো। তাই বেশ কিছু পণ্য তিনি কিনেছেন।

হাজী বিরিয়ানির বিক্রয়কর্মী আবু তালেব বলেন, এবার মেলাটিতে ২৪ এর ছাত্র আন্দোলনের প্রভাব পড়েছে।

ব্লেজার ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, এবারের মেলায় বিক্রি কম হয়েছে। স্টল প্রস্তুত করতে সময় লেগেছে। আবার মাসের শুরুতে কনকনে শীত আর শৈত্যপ্রবাহ থাকায় লোক সমাগম কম হয়েছে। এতে মেলার কাক্সিক্ষত বিক্রি সম্ভব হয়নি। এখন আবার শীত কম আমাদের পণ্য অবিক্রীত থাকার সম্ভাবনা রয়েছে। তাই লোকসান কমাতে ন্যূনতম আরও সাত দিনের সময় বাড়ালে ব্যবসায়ীরা উপকৃত হবে।

গাজীপুর থেকে সপরিবারে মেলায় আসা গৃহবধূ আসমা আক্তার বলেন, মেলার শেষ মুহূর্তে অনেকে কেনাকাটা করতে আসছেন। আমিও গৃহস্থালি বেশকিছু পণ্য কিনেছি।

যমুনার পণ্য ‘কিনলেন তো জিতলেন’! :

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস মো. মেজবাহ উদ্দিন আতিক বলেন, বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলায় আমরা উন্নতমানের পণ্য নিয়ে এসেছি। গৃহস্থালি পণ্য আমরা বিশেষ ছাড়ে বিক্রি করছি। বিশেষ করে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, ওয়াশিং মেশিন, আমরা প্রোডাক্ট ভেদে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের অফার করেছি। তবে মোটরসাইকেলের ক্ষেত্রে ২৫ শতাংশ।

তিনি আরও বলেন, বাণিজ্যমেলায় যমুনার পণ্য ‘কিনলেন তো জিতলেন’! যমুনা রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এসি, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইসকুকার, গ্যাস স্টোভসহ অন্যান্য হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স এবং মোটরসাইকেল কিনলে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে। এছাড়াও ৫ হাজার টাকার পণ্য কিনলে একটি ইলেকট্রিক কেটলি বা ইলেকট্রিক আয়রন ফ্রি পাচ্ছেন।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব বিবেক সরকার বলেন, গত কয়েক দিনের তুলনায় শুক্র ও শনিবার মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সমাগম বেড়েছে। এবার বাণিজ্যমেলা ব্যবসা সফল হয়েছে বলে তিনি দাবি করেছেন।

তিনি আরও বলেন, এ বছর মেলার সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। প্রতি বছরই শেষ সপ্তাহে সময় বাড়ানোর দাবি ওঠে।

আরো দেখুন

ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

*ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক* বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫

বরগুনায় জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় সমবায় দিবস ও দিন ব্যাপী সমবায় পণ্য

নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু খানের প্রাণবন্ত আড্ডা

‘নদীলিপি’র তৃতীয় সন্ধ্যায় শিল্প, সংগীত ও স্মৃতির মেলবন্ধন: পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু

৭ নভেম্বরের সিপাহী বিপ্লব রাজনৈতিক ইতিহাসের টার্নিং পয়েন্ট : ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশ লেবার পার্টির গভীর শোক প্রকাশ

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭