ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যদের ওপর নির্ভর করে না

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই সম্পর্ক ‘স্বতন্ত্র’, যা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। খবর এএনআইয়ের।

রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকতে চাই। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে এমনভাবে উন্নীত করতে চাই যেন দুই দেশের জনগণের ভালো হয়’।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি ‘স্বতন্ত্র’ এবং অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হচ্ছে সেটার ওপর তা নির্ভর করে না’।

তিনি বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এ অঞ্চলের সব ঘটনার ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি। আমরা সবকিছুই পর্যবেক্ষণ করি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি’।

আগামী মাসে নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রস্তাবিত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। তবে এর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি’।

এদিকে সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে ভারত বাংলাদেশের কাছে ‘গঠনমূলক সহযোগিতার মনোভাব’ আশা করে বলেও উল্লেখ করেন তিনি। এ নিয়ে বিরোধের বিষয়ে প্রশ্নে জয়সওয়াল বলেন, ‘সীমান্ত সুরক্ষিত করতে বেড়া দেওয়ার বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা রয়েছে। আমরা আশা করি বাংলাদেশ গঠনমূলক সহযোগিতার মনোভাব নিয়ে বিষয়টি দেখবে। দুই পক্ষেরই এই সমঝোতা বাস্তবায়ন করা উচ

আরো দেখুন

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে তিন টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে এগ্রো অ্যান্ড ফিশারিজ বিপণন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি

চিকিৎসক তৈরিতে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয়, তাই সমাজ ও দেশের প্রতি তাদের দায়িত্ববোধ

শীতে শরীরচর্চার আগে পানীয় নির্বাচনে যা জানা জরুরি

শীতের সকালে ঘুমের উষ্ণতা ছেড়ে শরীরচর্চায় মনোযোগী হওয়া অনেকের জন্যই কঠিন। তবে ব্যায়ামের আগে

নতুন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, কোনো সীমানা থাকবে না: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে।