প্রিন্স মাহমুদের সুরে গাইলেন তাহসান ও আতিয়া আনিসা

সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জনম জনম’ শিরোনামে গান গেয়েছেন সংগীতশিল্পী তাহসান রহমান খান ও আতিয়া আনিসা। রোমান্টিক গানটির নির্মাতা এম রাহিমের মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমায় থাকবে।

প্রিন্স মাহমুদের সুরে গাইতে পেরে গর্বিত তরুণ গায়িকা আতিয়া আনিসা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলা সংগীতের অন্যতম কিংবদন্তি সুরকার প্রিন্স মাহমুদের সুরে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তাঁর সুরের গভীরতা এবং আবেগ সব সময়ই আমার কাছে অনুপ্রেরণার উৎস। এ যাত্রায় তাঁর সুরে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে সত্যিই গর্বিত ও সম্মানিত বোধ করছি।’

ভালোবাসা দিবসে ‘জনম জনম’ প্রকাশিত হবে। আতিয়া বলেন, ‘প্রিন্স ভাইয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ দারুণ। অনেক কিছু শেখার আছে। শিখেছিও অনেক কিছু।’

গানের সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে ‘জংলি’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তিনি ছাড়াও বুবলী, দীঘিসহ আরও অনেকে অভিনয় করেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার