”প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম বেদু আর নেই”

ঢাকা (১৩ জানুয়ারি, ২০২৫): উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট রবীন্দ্র গবেষক, সাহিত্যিক, প্রাবন্ধিক, প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম বেদু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য, আমিনুল ইসলাম বেদু আর নেই। আজ রবিবার ভোর ৫টায় রাজধানীর উত্তরা লুবানা হাসপাতাল ভোর ৫টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের লাশ বারডেম হাসপাতাল হিমাগারে রাখা হয়েছে। তাঁর দুই মেয়ে বিদেশ থেকে আসার পর মরহুমের প্রথম নামাজে জানাজা আগামী বুধবার উত্তরা ৫নং সেক্টরের জামে মসজিদ প্রাঙ্গণে এবং জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা  অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, উওরা মিডিয়া ক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান, আমিনুল ইসলাম বেদু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম আমিনুল ইসলাম বেদু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক ও বহুল আলোচিত সাপ্তাহিক সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা প্রকাশক ও প্রকাশক ছিলেন। এছাড়া তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, রবীন্দ্র একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের উপদেষ্টা, উত্তরা সোসাইটির প্রতিষ্ঠাতা আহবায়ক, উত্তরা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা।

দেশের এই খ্যাতিমান সাহিত্যিক সাংবাদিককে হারিয়ে জাতি আজ শোকের সাগরে ভাসছে।

আরো দেখুন

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের চতুর্থ ম্যাচে দারুণ বিপাকেই পড়েছে ভারত। অলআউট হয়েছে ৮৯ রানে। তাতে

আজ থেকে ৩০টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

সরকার পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তাদের খাদ্য ব্যয় কিছুটা

আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি তাতে ঘি ঢালছে বলে মন্তব্য

হরমুজে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস

অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো

পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরই দিলেন বড় ঘোষণা। তিনি এবার