আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মামলায় আইনি জটিলতা শেষ হলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, শেখ হাসিনা দেশের সম্পদ লুটপাট করে ভারতে পালিয়েছেন সে কেমন নেত্রী দলের কর্মীদের রেখে বিদেশে পালায়! হাসিনা দেশের মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সে রঙ হেডেড ছিল।

বিএনপি মহাসচিব ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আমরা সহ্য করব না।

যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

লন্ডনের রিজেন্ট লেক বেংকুয়েটিং হলে শনিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক জগন্নাথপুরের কৃতি সন্তান কয়ছর এম আহমদ, যুগ্নসাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সুহেল ও স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসাইনসহ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ।

রোববার লন্ডন থেকে টেলিফোনে যুক্তরাজ্য বিএনপি যুগ্নসাধারণ সম্পাদক মিসবাহুজ্জামান সুহেল জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই দের সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ভাবে মতবিনিময় করেন এবং তিনি সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার