শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহার ব্রাউনিয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোর কতটুকু ক্ষতি হয়েছে- তা সরেজমিন খতিয়ে দেখতে ৬টি কমিটি গঠন করা হয়েছে।

৬ উপসচিবকে প্রধান করে দুই সদস্যের পৃথক পৃথক ছয়টি কমিটি গঠন করা হয়েছে।আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিগুলোকে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খানের জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, সাম্প্রতিক আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যেসব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে সে অফিসগুলো সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন (ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ) দাখিলের জন্য নির্দেশিত হয়ে অঞ্চলভিত্তিক ছয়টি কমিটি গঠন করা হলো।

আদেশে কমিটির কার্যপরিধিও বলে দেওয়া হয়েছে।সেগুলো হলো- ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত করা। আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলোর মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা। প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম গ্রহণ। সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করা।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার