বাংলাদেশের জয়ে বাধ সাধবে না তো বৃষ্টি, কি বলছে আবহাওয়া

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় থেকে মাত্র ১৪৩ রান দূরে বাংলাদেশ। হাতে ১০ উইকেট। জয়টা মিলতে পারত চতুর্থদিনেই, যদি না শেষ বিকেলে বাধ সাধত বৃষ্টি। এর আগে, রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনটাও গিলে খেয়েছিল বৃষ্টি। এই অবস্থায় তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের জয়ে বাধ সাধবে না তো রাওয়ালপিন্ডির বৈরি আবহাওয়া?

আবহাওয়ার ওয়েবসাইট আকুওয়েদারের তথ্য বলছে আগামীকাল সকালে রাওয়ালপিন্ডির বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের সম্ভাবনা আছে। সম্ভাব্যতার বিচারে যা ৪০ শতাংশ। পাশাপাশি আগামীকাল বাতাসের বেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটার। তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার কারণে যা অনুভব হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

পঞ্চম দিনে খেলা শুরু হবে স্থানীয় সময় ১০টায়। আর সেই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস। কিছু সময় পর বজ্রঝড়ের সম্ভাবনাও আছে। এ ছাড়া দুপুরের পর কিছু সময়েও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আকুওয়েদার। তবে বিকেলের দিকে আকাশ ক্রমশ রৌদ্রোজ্জ্বল হতে পারে বলেও জানিয়েছে তারা।

সব মিলিয়ে পরিস্থিতি তাই কিছুটা উদ্বেগ জনকই বটে। বাংলাদেশি ব্যাটাররাও বোধয় সেটা আঁচ করতে পারছিলেন। যা স্পষ্ট হয়েছে ব্যাটারদের ব্যাটিংয়ের ধরনে। দুই ওপেনার, বিশেষ করে জাকির হাসান ছিলেন বেশ আগ্রাসী। ২৩ বল মোকাবেলা করে ৩১ রান তুলেছেন তিনি। অন্যদিকে ১৯ বলে সাদমানের সংগ্রহ ৯ রান। শেষ বিকেলে ৭ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৬ গড়ে মোট ৪২ রান তুলেছে বাংলাদেশ। অথ্যাৎ লক্ষ্যটা পরিষ্কার, বৃষ্টি আসার আগে জয়ের যতটা কাছে যাওয়া যায়। যদিও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে চতুর্থ দিনেই ম্যাচটা শেষ করতে পারেনি বাংলাদেশ।

এই অবস্থায় তাই বাংলাদেশের প্রার্থনা থাকবে, বৃষ্টি থেমে ম্যাচটা মাঠে গড়ানোর। অন্যদিকে পাকিস্তান চাইবে বৃষ্টি এসে বাঁচিয়ে দিক তাদের। তা না হলে যে, এই টেস্টে নাটকীয় কিছু না ঘটলে নিশ্চিত জয়ের পথেই এগোচ্ছে বাংলাদেশ। আর সেটি হলে লজ্জার মুখেই পড়তে হবে পাকিস্তানকে।

আরো দেখুন

আনন্দঘন উৎসব মুখের পরিবেশে ধানমন্ডিতে কিংস কনফেকশনারির ২৬তম শাখার উদ্বোধন

দেশের বেকারি ও কনফেকশনারি শিল্পে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সম্প্রসারিত হচ্ছে কিংস কনফেকশনারির

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ