নিখোঁজের তিনদিন পর দুই মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলার ছাদেকপুর ইউনিয়নের কাঁচা রাস্তার পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরীরা হলো: সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসিমা গ্রামের বেলাল মিয়ার মেয়ে নাইমা আক্তার (১৩) ও সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার মেয়ে মাইমুনা আক্তার (১৫)। তারা দু’জন স্থানীয় ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তারা মাদ্রাসায় থাকতেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার দুই শিক্ষার্থী নাইমা আক্তার ও মাইমুনা আক্তার নিখোঁজ হয়। এরপর থেকে তাদের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি কালে মাদ্রাসার শিক্ষক মো. জুনায়েদ তাদের কাছে অসংলগ্ন কথা বলে আসছেন। পরে মঙ্গলবার সকালে মাদ্রাসা থেকে কিছু দূরে ছাদেকপুর ইউনিয়নের কাঁচা রাস্তার পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মাদ্রাসা শিক্ষক জুনায়েদকেই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন।

নিহত মাইমুনার বাবা আব্দুল বারিক জানান, মাদ্রাসার শিক্ষক একেক সময় একেক কথা বলছেন, তার কথার কোনো কিছু সঠিক পাওয়া যাচ্ছে না। আমরা ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

তার ভাই আব্দুল কাইয়ূম জানান, আমরা মাদ্রাসার শিক্ষকেই ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছি। কারণ তিনি একবার বলছেন, দুষ্টামির জন্যে তিনি তাদের শাসন করেছেন। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ নিয়েও তিনি তাল বাহানা করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, দুই মাদ্রাসা শিক্ষার্থী ২৪ আগস্ট (শনিবার) রাত থেকে নিখোঁজ হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যসহ মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেন। সকালে সাদেকপুর রাস্তার পাশে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধারের আগেই পরিবারের সদস্যরা তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তাদের মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার কারণ সম্পর্কে জানা যাবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক গা-ঢাকা দিয়েছেন।

নিহতদের মরদেহ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মো. মোজাফফর হোসেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা