জেল থেকেই পিসিবিকে কাঠগড়ায় তুললেন ইমরান খান

চলতি বছরে দুইবার কঠিন পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা আর দ্বিতীয়বার রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে হারের পর। এই দুই ধাক্কাতেই টালমাটাল হয়েছে দেশটির ক্রিকেট। বাংলাদেশের কাছ হারের পর জেল থেকে পাকিস্তান দলের সমালোচনায় মুখর হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বেশ কয়েকটি মামলায় এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক বাংলাদেশের কাছে হার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিশানা বানান। ইমরানের অফিসিয়াল এক্স পোস্টে বলা হয়, ‘প্রথমবার পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে পারেনি। এবার বাংলাদেশের বিপক্ষে আমাদের বিব্রতকর এক হারের সাক্ষী হতে হয়েছে।’

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে ইমরানের মূল্যায়ন, ‘আড়াই বছর আগে ভারতকে এই দল (পাকিস্তান) ১০ উইকেটে হারিয়েছিল। গত আড়াই বছরে এমন কী হয়েছে যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম? এই ধসের দায় একটা প্রতিষ্ঠানের (পিসিবি) ওপরই পড়বে।’

পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভির সমালোচনা করে ইমরান বলেন, ‘ক্রিকেটই একমাত্র খেলা যেটা পুরো জাতি এক হয়ে টিভিতে উপভোগ করে। কিন্তু ক্ষমতাসীনরা একজন অযোগ্য এবং উপকারভোগী ব্যক্তিকে নিয়োগ দিয়ে ক্রিকেটকে ধ্বংস করেছে।’

প্রসঙ্গত, আগামী ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর দল পাকিস্তানের কাছে হার এড়াতে পারলেই প্রথমবার দেশটির বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা