আন্দোলনের মুখে ডুয়েটের ভিসি-রেজিস্ট্রারসহ ৪ জনের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। এ ছাড়া পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার হিমাংসু ভৌমিক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. নজরুল ইসলাম, যান্ত্রিক বিভাগের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান। তবে এখনো পদত্যাগ করেননি প্রো-ভিসি।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ডুয়েটের সদ্য পদত্যাগ করা রেজিস্ট্রার ড. হিমাংশু ভৌমিক।

হিমাংশু ভোমিক বলেন, ছাত্রদের অন্যান্য দাবি প্রশাসনিক সিদ্ধান্ত। সেটি এই মুহূর্তে সম্ভব নয়। ছাত্রদের অনেক দাবির সঙ্গে আমরা একমত।
সোমবার সকাল থেকে ৪ দফা দাবি আদায়ে ডুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ও রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে— ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ; যান্ত্রিক বিভাগের পরিচালক ড. মোস্তাফিজুর রহমানের অপসারণ; ইস্কন, হিজবুত তাহরিরসহ সব ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা; সর্বশেষ সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের চাকরি থেকে অপসারণ।

এ বিষয়ে ডুয়েট সাংবাদিক সমিতির সদস্য আসিফ ইকবাল যুগান্তরকে বলেন, আমরা ভিসির পদত্যাগপত্র হাতে পেয়েছি। প্রো-ভিসি, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক পদত্যাগের কথা মৌখিকভাবে জানিয়েছেন, তবে এখনো লিখিত পদত্যাগপত্র হাতে পাইনি। আমাদের ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাশে ফিরব না।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা