শহীদুল্লাহ হলে ৪ ঘণ্টা সংঘর্ষ, তোপের মুখে সহকারী প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।

এ ঘটনায় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছেন এক সহকারী প্রক্টর।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। রাপ্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা হলের বাইরের সড়কে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়ছেন। অন্যদিকে হলের ভেতর অবস্থান করে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ছেন। ওই এলাকায় অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জানা গেছে, রাত ৮টার দিকে হলে যান বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি হল। সেসময় সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।

চার ঘণ্টা ধরে সংঘর্ষ চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিল না- এমন প্রশ্ন রাখেন তারা।

রাত সাড়ে ৮টায় শহীদুল্লাহ হল, ঢাকা মেডিকেল ও চানখারপুল মোড়ে উত্তেজনা বিরাজ করছে৷ থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা-ধাওয়া। ছাত্রলীগের নেতাকর্মীরা চানখারপুল মোড়ে অবস্থান নিয়েছে৷ আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হলের ভেতরে এবং হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে।ত সাড়ে ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাল্টাপাল্টি সংঘর্ষ চলমান ছিল।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।