যে কারণে গ্রেফতার মুফতি সালমান আজহারি

ইসলামিক স্কলার মুফতি সালমান আজহারিকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি। খবর এনডিটিভির

স্থানীয় সময় রোববার রাতে গুজরাটের সন্ত্রাস-দমন স্কোয়াড (এটিএস) মুম্বাইয়ে এসে ওই ধর্মপ্রচারককে গ্রেফতার করে। তাকে জুনাগড় থানা হয়ে মুম্বাইয়ের ঘাটকোপার থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে তাকে গ্রেফতারের খবর পাওয়ার পর তার মুক্তির দাবিতে থানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন সমর্থকরা।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জানুয়ারি গুজরাটের জুনাগড়ে একটি অনুষ্ঠানে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্য রাখেন মুফতি সালমান আজহারি। ওই ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে সয়লাব হয়ে যায়। এরপরই শনিবার জুনাগড় পুলিশ অনুষ্ঠানের আয়োজক আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

মাওলানা আজহারি একজন সুন্নি মতাবলম্বী ধর্মীপ্রচারক এবং মুম্বাইয়ের মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত। তিনি জামিয়া রিয়াজুল জান্নাহ, আল-আমান এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এবং দারুল আমানের প্রতিষ্ঠাতা। তিনি কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এই বিশ্ববিদ্যালয়টি মিশরের প্রাচীনতম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক শিক্ষা কেন্দ্রগুলো মধ্যে অন্যতম।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে