এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পিটুনি খেলেন চেয়ারম্যান

রাজশাহী-১ আসনের নবনির্বাচিত এমপি ওমর ফারুক চৌধুরীকে শুভেচ্ছা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন গোদাগাড়ীর এক নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসিদুল গনি মাসুদ। এ ঘটনায় তিনি মঙ্গলবার বোয়ালিয়া থানায় জিডি করেছেন। রেঞ্জ ডিআইজির কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৮টায় রাজশাহী নগরীর থিম ওমর প্লাজায় এমপি ওমর ফারুককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান মাসুদ নিউ মার্কেটের সামনের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় পারভেজ মোশারফ বাবু, আসাদুল হক, শহিদুল হক, তোফাজ্জল হোসেন সেন্টু, সাদরুল, নাশেদুলসহ সাতজন তাঁর ওপর হামলা করে। এতে তিনি আহত হন। হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকিও দেয়।

হামলার শিকার মাসুদের বক্তব্য, হঠাৎ করে তারা কেন মেরেছে বুঝতে পারিনি। আমি নৌকার ভোট করেছি। তারাও নৌকার লোক।

গোদাগাড়ীর সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, জিডিতে যাদের আসামি করা হয়েছে, তারা সবাই ফারুক চৌধুরীর লোক। অভিযোগকারী মাসুদও নৌকার চেয়ারম্যান। কেন জিডি করলেন, তা জানা নেই।

আরো দেখুন

এবার পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান গাইবান্ধার সাংবাদিকদের

অভিনেত্রী পরীমনি কর্তৃক ঢাকায় সাংবাদিককে গালিগালাজ ও সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্য প্রত্যাহার এবং পরীমনিকে

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আফ্রিকা মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন মশাল আলোর প্রতিষ্ঠাতা তানজিল আমীন শুভ

স্বেচ্ছাসেবী সংগঠন মশাল আলোর মাধ্যমে সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডায়ানা অ্যাওয়ার্ড

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

শ্রীলঙ্কার ফ্যাশন উইকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডিজাইনার আফরোজা সিদ্দিকী রোজা

নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে শ্রীলঙ্কার মর্যাদাপূর্ণ ‘Fashion Week