নওগাঁ-২ আসনের মনোনয়ন কিনে কপাল পুড়ল বিএনপি নেতার

রবিউল ইসলাম, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের প্রার্থী হতে তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র কিনে দল থেকে অব্যাহতি পেলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পত্নীতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার পত্নীতলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক
আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মতিউর রহমান মন্টু বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করি। তারপরেই উপজেলা বিএনপি আমাকে পদ থেকে অব্যাহতি প্রদান করে। কিন্তু আমি এখনো মনোনয়ন জমা দেয়নি।

তৃণমূল বিএনপি থেকে আপনি নওগাঁ-২ আসনে ভোট করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে আমি মনোনয়ন তুলেছিলাম কিন্তু কাগজপত্র সমস্যা থাকার কারণে সেটি জমা দিতে পারি নি।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা