আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা পাওয়ায় বিভিন্ন স্থানে সোমবার আনন্দ মিছিল হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর :

চন্দনাইশ (চট্টগ্রাম) : আওয়ামী লীগ প্রার্থীর মনোনীত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) জাতীয় সংসদ-সদস্য পদে নজরুল ইসলাম চৌধুরীকে তৃতীয় বারের মতো দলীয়ভাবে মনোনয়ন দেওয়ায় সোমবার উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের হয়। মিছিলে মোটরসাইকেল, মাইক্রো, হাইচ, মিলিয়ে সর্বমোট ৫ শতাধিক গাড়ী নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী বলেন, ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। ফুলপুর (ময়মনসিংহ) ময়মনসিংহ-২ আসনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ মনোনয়ন পাওয়ায় সোমবার সন্ধ্যায় ফুলপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান, খলিলুর রহমান, মোতালেব দেওয়ান, দেলোয়া হোসেন, মনিরুল হাসান টিটু প্রমুখ। অভয়নগর (যশোর) যশোর-৪ আসনে (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিশাল সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর মেয়র সুশান্ত কুমার দাস শাম্ভু, সহ-সভাপতি ইব্রাহিম বিশ্বাস, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, র্তাতীলীগের সম্পাদক এমএম আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রওশন কবীর টুটুল।

চট্টগ্রাম

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা