রুপান্তর এর আস্থা প্রকল্পের উদ্যোগে বরগুনায় যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: বে-সরকারী উন্নয়ন সংস্থা রূপান্তর এর আস্থা প্রকল্পের উদ্যোগে বরগুনায় যুব ফোরাম গঠনের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। (২৭ নভেম্বর) সোমবার বেলা ১১টায় জাগোনারীর পাঠশালায় এ সভা অনুষ্ঠিত হয়। সিবিডিবি এর নিবার্হী পরিচালক জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র হোসনে আরা চম্পা ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও লোক বেতার ষ্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল , নিরাপদ সড়ক চাই নিসচা এর বরগুনা জেলা শাখার সভাপতি ও সাংবাদিক মাহবুবুর রহমান অভি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রুপান্তর আস্থা প্রকল্পের বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও ফিল্ড অফিসার কোহিনুর বেগম। এ সময় বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন প্রান্তিক যুব ও যুব মহিলাদের নিয়ে যুব ফোরাম পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় । যুব ফোরামের আহ্বায়ক নির্বাচিত হয় ৭ নং ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের মোঃ ইমরান হোসাইন এবং যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয় ৫ নং আয়লাপাতাকাটা ইউনিয়নের পুরাকাটা গ্রামের শান্তা ও ১০ নং নলটোনা ইউনিয়নের গাজীমাহমুদ গ্রামের মোঃ আসলাম মিয়া ।এ যুব ফোরাম গঠন সভায় বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০ জন যুব ও যুব মহিলা উপস্থিত ছিলেন। বে-সরকারি সংস্থা রূপান্তর বরগুনা জেলার ৬ টি উপজেলায় আস্থা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে।
উল্লেখ্য এ প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা