গাইবান্ধার ৫টি আসনে নৌকার মাঝি হলেন যারা

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৫২জন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন ৫ জন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ঢাকা বঙ্গবন্ধু এভিনিউ-এ থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তাঁর ঘোষনা থেকে প্রাপ্ত তথ্যে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা তারা হলেন ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরুজা বারী, ৩০, গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর) জাতীয় সংসদের হুইপ বর্তমান সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, ৩১, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বর্তমান সাংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ৩৩, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এ ঘোষনার খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী-সমর্থকদের মাঝে আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা