সিমরিন লুবাবা এবার ৭০ বছর বয়সি নেত্রী রূপে

স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান:
প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা এ সময়ের আলোচিত অভিনেত্রী। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সে শোবিজে পা রাখে লুবাবা।
সেই থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি। নিয়মিতই কাজ করে যাচ্ছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। লুবাবা এখন পড়াশোনা করছে ষষ্ঠ শ্রেণিতে। তবে মাঝে মাঝেই ট্রলের শিকারও হতে হয়েছে নেটদুনিয়ায়।

শিশুশিল্পী লুবাবা এবার হাজির হলো ৭০ বছর বয়সি নেত্রী রূপে! আর এই লুকে তাকে নিয়ে তৈরি হলো একটি ডকুফিল্ম। নাম ‘একটি বাংলাদেশ’। নির্মাতা রানা বর্তমানের পরিচালনায় এটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। শুক্রবার রাজধানীর রমনা পার্কে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

লুবাবার মা জাহিদা ইসলাম বলেন, আমার মেয়ে এবারই প্রথম এমন একটি চরিত্রে অভিনয় করল। শুধু তাই না, এবারই প্রথম অভিনয়ে ও শাড়ি পরেছে। প্রধান চরিত্রে কাজ করেছে লুবাবাই। সব মিলিয়ে ভালো একটি কাজ আসছে বলে আশা করছি।

নির্মাতা রানা বর্তমান বলেন, চরিত্রের প্রয়োজনেই লুবাবাকে এমন লুক নিতে হয়েছে। একজন শিশুশিল্পীকে বৃদ্ধার রূপে তুলে আনাটা খুব কঠিন।

আমি চেষ্টা করেছি, সেখান থেকে নতুন কিছু করার। এতে বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে তাকে। তবে ওর চরিত্রটি নিয়ে এখন কিছু বলতে চাই না। গল্পে দেশ ও দেশের মানুষের উন্নয়নের কথা বলা হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা