ডিবি পরিচয়ে জবির ৩ শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনতাই

ডিবি পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীর মোবাইল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে রিকশায় কমলাপুর রেলস্টেশনে যাওয়ার পথে মতিঝিল শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল আসিফ ও হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ সময় ছিনতাইকারীরা আসিফের মাথায় চাপাতি দিয়ে আঘাত করে।

হাবিবুর রহমান বলেন, আমরা নাটোরের এক বন্ধুর বাসায় ঘুরতে বাবু বাজার থেকে কমলাপুর রেলস্টেশনের দিকে রিকশা নিয়ে যাচ্ছিলাম। মতিঝিল শাপলা চত্বরের পাশে পৌছলে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে আমাদের পথ আটকে দেয়। ডিবি পুলিশ পরিচয়ে রিকশা থামায়। কোনো কথা না বলেই গাড়ি থেকে তিনজন নেমে এসে আমাদের মোবাইল, টাকা, মানিব্যাগসহ কাঁধের ব্যাগ নিয়ে যায়।

আসিফ বলেন, প্রথমে আমি মোবাইল দিতে চাইনি। তখন আমার মাথায় চাপাতি দিয়ে কোপ দিয়ে সব নিয়ে যায়। মাথা থেকে রক্ত ঝরতে থাকে। তারপর হাবিব ৯৯৯ কল দিয়ে গাড়ির নাম্বারটি বলে।

থানায় যোগাযোগ করলে মতিঝিল থানার কর্মরত পুলিশ অফিসার আলমগীর হোসেন বলেন, একই নাম্বারের গাড়িটি রাজধানীর আরও চার জায়গায় ছিনতাই করেছে। কল করে আমাদের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এটি হচ্ছে পাঁচ নাম্বার ঘটনা।

ভুক্তভোগীরা আরও জানান, আসিফের রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় জিডি না করে রাজধানীর একটি মেডিকেলে চিকিৎসা নেন। পরে সবাই গ্রামের বাড়ি চলে যান।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে