দুই অপরাজিতের লড়াই

বিশ্বকাপে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি ভারত ও নিউজিল্যান্ড। তবে আজকের পর সে সংখ্যাটা বদলে যাবে। যে কোনো একদল অপরাজেয় থাকার সম্মান উপভোগ করবে। আজ হিমালয় পর্বতের কোলঘেঁষা নয়নাভিরাম ধর্মশালায় মুখোমুখি হবে অপরাজিত থাকা দু’দল। জয়ী দল সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দলের লড়াই ঘিরে ভীষণ রোমাঞ্চিত ক্রিকেটপ্রেমীরা।

ভারত ও নিউজিল্যান্ড চারটি করে ম্যাচ খেলেছে। উভয় দলই সব ম্যাচ জিতেছে। নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে শীর্ষে আছে নিউজিল্যান্ড। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হার্দিক পান্ডিয়াকে পাচ্ছে না ভারত। বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে নিজের বলে লিটনের একটি ড্রাইভ আটকাতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন এ পেস বোলিং অলরাউন্ডার। তিনি না থাকায় রোহিত শর্মার দলে ভারসাম্যে ব্যাঘাত ঘটতে পারে। তাই কম্বিনেশন ও কৌশল পাল্টাতে পারে স্বাগতিকরা। ধর্মশালার উইকেট কিছুটা পেসসহায়ক বলে পান্ডিয়ার জায়গায় আজ দলে ঢুকবেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। অবশ্য শুধু বোলিং নয়, পান্ডিয়া মিডল অর্ডার ব্যাটিংয়েও অন্যতম ভরসা। ব্যাটিং ঘাটতি পূরণে সূর্যকুমার যাদবও একাদশে ঢুকবেন। তাঁকে জায়গা দিতে সরে দাঁড়াতে হচ্ছে শার্দুল ঠাকুরকে। বোলিংয়ে বৈচিত্র্য আনতে অফস্পিনার রবিচন্দ্র অশ্বিনকে খেলানোর কথাও চিন্তা করা হচ্ছে। অবশ্য পান্ডিয়া না থাকলেও ভারত খুব একটা চিন্তা করছে না। তাদের চার ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেল রাহুল ও শুভমান গিল দারুণ ছন্দে আছেন। শুধু তাই নয়, দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ এবং দুই স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা দুর্দান্ত বোলিং করছেন। স্পিন ও পেসে দারুণ এক কম্বিনেশন দাঁড়িয়ে গেছে। তাদের সামনে প্রতিপক্ষ দাঁড়াতেই পারছে না।

নিউজিল্যান্ডও খুব একটা পিছিয়ে নেই। তাদের ব্যাটাররাও দারুণ পারফর্ম করছেন। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন না থাকার প্রভাব পর্যন্ত পড়ছে না। উইলি ইয়াং, রাচিন রবীন্দ্র, টম লাথামরা দারুণ ফর্মে আছেন। তাদের বোলাররাও চমৎকার পারফর্ম করছেন। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন– এই পেসত্রয়ী দুর্দান্ত বোলিং করছেন। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ১১ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন। ইতিহাসও কিউইদের পক্ষে। ৫০ ওভারের বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের সেমি থেকে নিউজিল্যান্ডই ছিটকে দিয়েছিল ভারতকে। আইসিসির সব টুর্নামেন্ট ধরলে ১০-৩ ব্যবধানে এগিয়ে কিউইরা। আইসিসি ইভেন্টে ভারতের কাছে সর্বশেষ নিউজিল্যান্ড হেরেছিল ২০০৩ সালে। তবে এসব ইতিহাসকে পাত্তা দিতে রাজি নন ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক লাথাম, ‘সত্যি কথা বলতে আমি (বিশ্বকাপে ভারতের বিপক্ষে বেশি জয়) নিশ্চিত নই। ভারত দুর্দান্ত একটি দল। লম্বা সময় ধরে তারা অসাধারণ ক্রিকেট খেলছে। আইসিসি ইভেন্টে ও দ্বিপক্ষীয় সিরিজে তাদের সঙ্গে আমাদের দারুণ লড়াইয়ের স্মৃতি আছে। এবারও চমৎকার একটি ম্যাচ হবে বলেই প্রত্যাশা করছি।’ ভারতের বাকি ভেন্যুগুলোর তুলনায় ধর্মশালার কন্ডিশনে স্বাচ্ছন্দ্যবোধ করছে কিউইরা। চেন্নাইয়ে গত ম্যাচে গরমে তাদের হাঁসফাঁস করতে দেখা গেছে। ধর্মশালায় শীত পড়ে গেছে। তাই পাহাড়ি শহরটিতে ঘরোয়া অনুভূতি পাচ্ছে কিউইরা।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা