ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইলেন লিটন দাস

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন ক্রিকেটার লিটন দাস।

সোমবার সকালে এক স্ট্যাটাস দিয়ে ঘটনার বর্ণনা তুলে ধরে দুঃখ প্রকাশ করেন এ ক্রিকেটার।

স্ট্যাটাসে লেখেন— গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও লেখেন— মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছিল: হোটেলে রোববার দুপুরের খাবার খেতে বেরিয়ে যাওয়ার আগে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে হাসিমুখেই সৌজন্য বিনিময় করেন তাসকিন। এর পরই আরেক সতীর্থ লিটন দাস হাজির পুরোপুরি অন্য চেহারায়।

উপস্থিত সাংবাদিকদের দেখেই যেন মেজাজ হারান এই ওপেনার। চলতি বছর পাঁচবার শূন্য রানে আউট হওয়া লিটন সাংবাদিকদের দেখে ছুটে যান হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে। সেই সময় লিটনকে বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’

লিটনের সেই অভিযোগের পরই কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে সাংবাদিকদের চলে যেতে বলেন। তাদেরই একজন বলেন, আপনাদের একজন ক্রিকেটার অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হয়েছে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা