২০২৩ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন, কোথায়?

সাকিব আল হাসানের নেতৃত্বে ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। ১০টি দল নিয়ে আয়োজিত আসরের প্রথম পর্বে অংশগ্রহণকারী বাকি নয়টি দলের বিপক্ষে খেলবে তারা।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর ধর্মশালায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান দল। বাংলাদেশ সময় অনুসারে, সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। শেষ মুহূর্তে চোট নিয়ে শঙ্কা ও ফিটনেস ইস্যুতে তিনি বাদ পড়েন বলে জানান নির্বাচকরা। চোটের কারণে আগেই ছিটকে যান পেসার ইবাদত হোসেন।

বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

প্রথম পর্বে বাংলাদেশের সূচি:

তারিখ বার ম্যাচ সময় ভেন্যু
৭ অক্টোবর শনিবার বাংলাদেশ-আফগানিস্তান সকাল ১১টা ধর্মশালা
১০ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ-ইংল্যান্ড সকাল ১১টা ধর্মশালা
১৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ড দুপুর ২টা ৩০ মিনিট চেন্নাই
১৯ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত দুপুর ২টা ৩০ মিনিট পুনে
২৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুপুর ২টা ৩০ মিনিট মুম্বাই
২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ-নেদারল্যান্ডস দুপুর ২টা ৩০ মিনিট কলকাতা
৩১ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ-পাকিস্তান দুপুর ২টা ৩০ মিনিট কলকাতা
৬ নভেম্বর সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা দুপুর ২টা ৩০ মিনিট দিল্লি
১১ নভেম্বর শনিবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সকাল ১১টা পুনে

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা