মিরপুরে আবারও বৃষ্টি, ৩৪তম ওভারে বন্ধ খেলা

মিরপুরে আবারও বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে আগেই এ ম্যাচ নেমে এসেছে ৪২ ওভারে। আবার বৃষ্টি হওয়ায় সেটি কমে যাবে নিশ্চিতভাবেই। বৃষ্টির আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ক্রিজে টম ব্লান্ডেল ও কোলে ম্যাককনচি।

এর আগে নির্ধারিত সময়ে টস জিতে বোলিং শুরু করে বাংলাদেশ। তবে বৃষ্টি বাগড়ায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর ওভার কমিয়ে শুরু হয় খেলা। ম্যাচ শুরু হতেই সাফল্য পায় পেল বাংলাদেশ। শুরুতেই নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়েছেন মুস্তাফিজ। নুরুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯ রান করেন অ্যালেন। বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা চ্যাড বোয়েসও। ১ রান করতেই তাকে ফেরত পাঠিয়েছেন মুস্তাফিজ।

পরপর দুই উইকেট হারিয়ে ভয়ঙ্কর হয়ে উঠছিল নিকোলাস-ইয়ং জুটি। দলীয় ১১৩ রানে নিকোলাসকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার। এতে ভেঙে যায় ৯৭ রানের জুটি। যে কোনো উইকেটে মিরপুরের মাঠে এটি তাদের সর্বোচ্চ জুটি। এরপর নতুন ব্যাটারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ইয়ংও। তাকে ফিরিয়েছেন নাসুম। তার ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৯১ বলে ৫৮ রান করেন উইল ইয়ং। এক বল বাদেই রাচিন রবিন্দ্রকে এলবির ফাঁদে ফেলেন নাসুম।

সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। অন্যদিকে নিউজিল্যান্ড লকি ফার্গুসনকে অধিনায়ক করেছে। বাংলাদেশ দলের একাদশে তামিম-রিয়াদ ছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাকে। একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান, নাসুম আহমেদ তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা