নিউজিল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশ দলের সামনে। মাত্রই এশিয়া কাপ শেষ করে আসা দলের অনেকেই বিশ্রাম পাচ্ছেন এই সিরিজে। তবে বিশ্বকাপ ভাবনায় থাকা অনেকেরই যাচাই করার জন্য এই সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদের দলে থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে এই তিন ম্যাচের ওপরেই।

মূল দলের অনেকেই থাকছেন না এই ম্যাচে। তার পরেও ব্যালেন্সড দল নিয়েই মাঠে নামতে চান টাইগাররা। মূল কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় এই ম্যাচে বাংলাদেশের কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ নিক পোথাসকে।

শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে দেখা যাবে লিটন দাসকে। লম্বা সময় ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিন নম্বর পজিশনে এনামুল হক বিজয়কে দেখা যাবে। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচেও ছিলেন এই অবস্থানে। তবে সেদিন ভালো কিছু করে দেখানো হয়নি তার। চারে খেলবেন ফর্মের তুঙ্গে থাকা তাওহীদ হৃদয়।

পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে মাহেদী হাসান। বিশ্বকাপের দলে নিজেদের জায়গা পাকা করার ক্ষেত্রে তিনজনের সামনেই থাকছে সুযোগ। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে থাকবে বাড়তি নজর।

আটে খেলবেন নাসুম আহমেদ, নয়ে রিশাদ হোসেন। দশ ও এগারোতে দেখা যাবে দুই পেসার তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমানকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা