বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিলেন গিলক্রিস্ট

বিশ্বকাপ শুরু হতে বাকি তিন সপ্তাহেরও কম। এর মধ্যে সেমিফাইনালিস্ট, ফেভারিট নিয়ে চলছে নানান আলোচনা। এবার সেই আলোচনায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা অ্যাডাম গিলক্রিস্ট।

অস্ট্রেলিয়ার হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী গিলক্রিস্টের চোখে ভারত, পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

বিশ্বকাপ সামনে রেখে সেমিফাইনালের চার দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলস্ক্রিস্ট। নিজ দেশ অস্ট্রেলিয়াকে এ তালিকায় দেখছেন তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও বাদ দেননি। সেই সঙ্গে রেখেছেন আয়োজক ভারত ও ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানকে।

বার্তা সংস্থা পিটিআইকে গিলক্রিস্ট বলেন, আমার মনে হয় ভারত ও পাকিস্তান সেমিফাইনালে খেলতে পারে। বাকি দুদল হলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

গিলক্রিস্ট আশাবাদী পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের মাটিতে ভালো করবে। এ বছরই মার্চে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে দ্বিপক্ষীয় সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।

সেটা অজিদের আত্মবিশ্বাস জোগাবে। তা ছাড়া বিশ্বকাপের আগে ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

গিলক্রিস্ট বলেন, অস্ট্রেলিয়া ভারতে আসার আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে অনেক কিছু শিখবে।

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা যেখানে তাদের পূর্ণশক্তির দল খেলবে। এটা আমাদের বুঝিয়ে দেবে তারা কোন অবস্থায় আছে।’

গিলক্রিস্ট আরও বলেন, অ্যাডাম জাম্পা দক্ষিণ আফ্রিকায় বাজে বোলিংয়ের রেকর্ড গড়লেও অনুকূল কন্ডিশনে ভালো করবেন। জাম্পাকে বিশ্বমানের স্পিনার আখ্যা দিয়েছেন গিলক্রিস্ট।

অ্যাডাম জাম্পার দক্ষিণ আফ্রিকায় কিছুটা বাজে সময় গেলেও ভারতের ভিন্ন কন্ডিশনে ভিন্ন উইকেট সে ভালো করবে। সে বিশ্বমানের স্পিনার, সে সেটা টি-টোয়েন্টি ক্রিকেটে দেখিয়েছে। এখন সে ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছে।

এটা খুবই সাধারণ বিষয় এবং তারা নিজেদের সকল অভিজ্ঞতা ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে কাজে লাগাবে এবং ভয়ডরহীনভাবে খেলবে।

ডেভিড ওয়ার্নারকে ব্যাটিং অর্ডারে নিচে দিকে খেলানোর পক্ষে মত দিয়েছেন অনেকে। তবে গিলক্রিস্ট এর পক্ষে নন।

ওয়ার্নারকে নিয়ে গিলক্রিস্ট বলেন, তাকে দক্ষিণ আফ্রিকায় খুবই ভালো মনে হয়েছে। আমার মনে হয় তার টপ অর্ডারে ব্যাট করা উচিত। কিছু আলোচনা হয়েছে তাকে মিডল অর্ডারে খেলানোর ব্যাপারে কিন্তু আমি মনে করি তার ওপেনিং করা উচিত।

দক্ষিণ আফ্রিকায় সে দেখিয়েছে সে আগ্রাসী এবং ডমিনেন্ট ব্যাটার। আমার মতে, তার টপ অর্ডারে খেলা ভালো হবে। সে যদি সেখানে ভালো খেলে তা হলে প্রতিপক্ষ ভয়ে থাকবে।’

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা