বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখা যাবে ২০০ টাকায়

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড দল। দুই দলের জন্যই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি। এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

এই সিরিজের খেলাগুলো মাঠে বসে দেখতে হলে খরচ হবে অন্তত ২০০ টাকা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিরিজের টাইটেল স্পনসর হিসেবে ডাচ্‌ বাংলা ব্যাংকের নাম ঘোষণা করে বিসিবি। সিরিজের টিকিটের মূল্যও সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয়।

সর্বোচ্চ দেড় হাজার টাকার টিকিটে স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এ ছাড়া ভিআইপি গ্যালারিতে খেলা দেখতে খরচ করতে হবে ১ হাজার টাকা। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখা যাবে স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বসে।
টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনও টিকিট কেনা যাবে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা