সালমানের লেখা সেই চিরকুট এখনো আছে: ববিতা

কিংবদন্তি অভিনেত্রী ববিতার সঙ্গে সালমান শাহ চারটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। এগুলো হচ্ছে বাদল খন্দকারের ‘স্বপ্নের পৃথিবী’, দীলিপ সোমের ‘মহামিলন’, শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’ ও জাকির হোসেন রাজুর ‘জীবন সংসার’।

দুটি সিনেমায় সালমানের মায়ের ভূমিকায় এবং দুটি সিনেমায় ভাবির ভূমিকায় অভিনয় করেন ববিতা। সালমানের স্মৃতিচারণ করতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ‘মহামিলন’ সিনেমার শুটিং হয়েছিল কক্সবাজারে। একটি দৃশ্য ধারণ করা হচ্ছিল পাহাড়ের ওপর। আমার হাতে পিস্তল ছিল। দৃশ্যটিতে শুটিংয়ে অংশ নিয়েছিলাম আমি, রাজীব ভাই (প্রয়াত অভিনেতা রাজিব আহমেদ), শারমিন, সালমান শাহ ও শাবনূর।

ওইদিন হোটেল থেকে আমার বসার চেয়ারটি স্পটে নিয়ে আসা হয়নি। তাই শুটিংয়ের ফাঁকে আমি সেটের অন্য একটি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। সালমান বিষয়টি খেয়াল করে এবং তার নিজের চেয়ারটি আমাকে গিফট করে। আমি নিতে না চাইলেও সে জোর করে আমাকে দিয়ে দেয়। সে চেয়ারটি দীর্ঘদিন আমার কাছে সংরক্ষিত ছিল। আরও একটি ঘটনা আছে। তখন মোবাইল ফোন প্রথম বাজারে এসেছে।

আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানই আমাকে একটি চিরকুটে মোবাইল ব্যবহার করার পদ্ধতি প্রথম শিখিয়ে দিয়েছিল। তার নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনো আমার কাছে বেশ যত্নে রাখা আছে। সেই চিরকুটের মাঝেই মাঝে মধ্যে আমাদের হারিয়ে যাওয়া সালমানকে খুঁজে বেড়াই। সালমান একটি কথা আমাকে প্রায়ই বলত, ‘আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা’।

মা ছাড়া সে আমাকে অন্য কিছুই ডাকত না। সত্যিই এতটা বছর পরও তাকে নিয়ে কথা বলতে গেলে আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে যাই। সালমান অনেক বেশি ভালো অভিনেতা ছিল। পোশাকে, ফ্যাশনে নতুনত্ব তো এনেছিল। অভিনেতা হিসাবেও নিজেই ছিল অনন্য।

এমনভাবে সংলাপ বলত, এমনভাবে এক্সপ্রেশন দিত এটা বুঝার উপায় থাকত না যে অভিনয় নাকি সত্যি। পরিচালকের কাছ থেকে দৃশ্য বুঝে নিয়ে এমনভাবে সংলাপ ডেলিভারি দিত যে, তার সহশিল্পীর জন্যই সেই অভিনয়ের কাউন্টার দেওয়া কঠিন হয়ে যেত। তার মতো অভিনেতার অকাল প্রয়াণ সত্যিই আমাদের জন্য অনেক বেদনার, অনেক কষ্টের।’

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা