দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন

দৈনিক সাগরকূল পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন
এম আর অভি, বরগুনা প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইনে বরগুনার বামনার দৈনিক সাগরকূল পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক নেছার উদ্দিন ও ঐ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাগরকূল পত্রিকার বরগুনা প্রতিনিধিগন ও বিপিজেএ বরগুনা শাখার আয়োজনে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (০৬ সেপ্টম্বর ) সকাল সাড়ে ১০ টায় বরগুনা শহরের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় বরগুনার বামনার স্থানীয় পত্রিকার সম্পাদক সাংবাদিক মো. নেছার উদ্দিন ও মো. মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বামনা থানায় দায়ের করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবি করেন সাংবাদিকরা।
মো. নেছার উদ্দিন দৈনিক সাগরকূলের সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি, বামনা প্রেসক্লাবের সভাপতি ও তিনি বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নির্বাহী কমিটির সদস্য এবং একজন সমাজ সেবক। অপরদিকে মো. মাহমুদুল হাসান আশিক দৈনিক সাগরকূলের নিজস্ব প্রতিবেদক।
বিপিজেএ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ও বিপিজেএ বরগুনা জেলা শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভি। এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, দৈনিক সাগরকূল পত্রিকার প্রতিনিধি সৈয়দ রাসেল, আবুল কালাম আজাদ, শামীম বিশ্বাস, স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম রিপন পল্লী টিভির প্রতিনিধি রাসেল মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক মাহবুবুর রহমান অভি বলেন, বরগুনার বামনায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক মো. নেছার উদ্দিন ও মো. মাহমুদুল হাসান আশিক বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেছেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার। দুই সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনা অনভিপ্রেত বলে মানববন্ধনে উল্লেখ করেন । বামনার দুই সাংবাদিক মো. নেছার উদ্দিন ও মো. মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের দাবি করা হয়। একই সঙ্গে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ।
তিনি আরো বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আজ ব্যর্থ, বিভিন্ন সময়ে দেশে নির্যাতন ও হামলা মামলার শিকার হচ্ছে সাংবাদিকরা। তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। মহামারী করোনার সময়ে সাংবাদিকগণ সম্মূখ সারি যোদ্ধা হয়ে কাজ করছে । কিন্তু সব সাংবাদিক প্রনোদনার আওতায় আসেনি। এ সময় সব সাংবাদিকগণকে যাতে প্রনোদনার আওতায় আনা হয়। সরকারের প্রতি তিনি সে দাবি জানান।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা