রামসাগর অঞ্চলের মানুষের জন্য যাতায়াত ও মালামাল পরিবহনসহ অন্যান্য সুযোগ সুবিধার সৃষ্টি হবে-রেলমন্ত্রী

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুকরণের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (২৯ আগস্ট) গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেল মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. মো. নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এবং সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।
সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস.এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হায়দার আলীসহ জেলা, উপজেলা আওয়ামী লীগসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সারাদেশের পরিকল্পনা হিসেবে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু করা হলো। এর ফলে এই অঞ্চলের সাথে উত্তরা লের মানুষের যোগাযোগের সুবিধা বাড়বে। তিনি বলেন, এ অঞ্চল থেকে রংপুর, দিনাজপুর, ঠাঁকুরগাও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের ৮ জেলার বিকল্প যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নেই। এই ট্রেনটি এ অঞ্চলের মানুষের জন্য যাতায়াত ও মালামাল পরিবহনসহ অন্যান্য সুযোগ সুবিধার সৃষ্টি হবে। শুধু তাই নয়, আট জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমুহ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে। এ কারণে গাইবান্ধা জেলার স্কুল-কলেজ শিক্ষকদের প্রায়ই দিনাজপুর যেতে হয়। এক্ষেত্রে ট্রেনটির গুরুত্ব অপরিসীম। ট্রেনটি সকালে গাইবান্ধার বোনারপাড়া থেকে রওনা দিয়ে মাত্র সাড়ে চার ঘন্টায় দিনাজপুরে পৌঁছবে। ট্রেনটি চালু হওয়ায় যেমন কম লাগবে তেমনি ভাড়াও অনেক সাশ্রয় হবে। পরে মন্ত্রী দুপুর ২টায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা