আফগানদের হোয়াইটওয়াশ করলেই শীর্ষে উঠে যাবে পাকিস্তান

এশিয়া কাপ শুরুর আগেই ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার হাতছানি পাকিস্তানের। আফগানিস্তানকে হারালেই অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষে উঠে যাবে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি।

শনিবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৬০ রান করেন অধিনায়ক বাবর আজম।

এদিন ৫২ রানে দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান আউট হওয়ার পর দলের হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তৃতীয় উইকেটে ১৪৫ বলে ১১০ রানের জুটি গড়েন তারা। তাদের এই জুটির কল্যাণেই প্রাথমিক ধকল সামলে বড় স্কোর গড়ার পথে এগুতে থাকে পাকিস্তান।

২ উইকেটে ১৬২ রান করা পাকিস্তান এরপর মাত্র ২৭ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। বাবর আজম আউট হওয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। ৮৬ বলে ৬০ রান করে ফেরেন বাবর। সৌদ শাকিল ফেরেন মাত্র ৯ রানে। ৭৯ বলে ৬৭ রানে ফেরেন রিজওয়ান। দলীয় ১৮৯ রানে ফেরেন শাদাব খান।

তবে মোহাম্মদ নওয়াজকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৬১ রানের জুটি গড়েন আগা সালমান। তাদের এই জুটিতে আড়াইশ ছাড়িয়ে যায় পাকিস্তান। ২৫ বলে ৩০ রানে ফেরেন নওয়াজ। ৩১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন আগা সালমান। তার অনবদ্য ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রানে থামে পাকিস্তান।

ওয়ানডে ক্রিকেটে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে পাকিস্তান।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল