কোম্পানীগঞ্জ উপজেলায় চাচা আমির ও তাজুলের বিরুদ্ধে সাড়ে ১২ একর সম্পত্তি জবর দখলের অভিযোগ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অর্জুনতলার ডাঙ্গির পাড় এলাকার আবদুর রব ডিলারের ছেলে আবদুল করিম লিটন তার চাচা আমির হোসেন ও তাজুল ইসলামের বিরুদ্ধে তাদের দক্ষিণ চরকাঁকড়ার মৌজার ওয়ারিশীয় সম্পত্তি সাড়ে ১২ একর জবর দখলের অভিযোগে গতকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।

এসময় ওয়ারিশীয় সম্পত্তির দাবীদার আবদুর রব ডিলারের ভাগ্নেরা উপস্হিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিটন অভিযোগ করে বলেন, এ মৌজার ১০৬১২,১০৬১৩ সহ বিভিন্ন দাগে আমাদের ওয়ারিশীয় সাড়ে ১২ একর সম্পত্তি আছে। এ সম্পত্তির মালিক আমার বাপ চাচারা ৩ ভাই ও আমার ৪ ফুফু।কিন্তু আমার চাচা আমির ও তাজুল জবরদখল করে পুরো সম্পত্তি ভোগ করে আসছেন। এ ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলী জমির ৮ লক্ষ টাকার মাটি বিক্রি করেছে,গাছ বিক্রি করেছে এবং ফসলী জমি কেটে নিয়ে গেছে।

অভিযোগ অস্বীকার করে লিটন এর চাচা আমির হোসেন বলেন, লিটন এর বাবা আবদুর রব ডিলারের জীবদ্দশায় আমাদের দুই ভাইয়ের নিকট ২৩৬ শতাংশ সম্পত্তি বিক্রি করে ফেলেছে। তিনি বলেন, লিটনরা এক তিল সম্পত্তিও পাবেনা। যদি এক তিল বা এক শতাংশ সম্পত্তি আমাদের নিকট পাওনা হয়,তাহলে আমরা তাদেরকে এক কাণি সম্পত্তি দিয়ে দিব।

এ ব্যাপারে চরফকিরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার নুর ইছলাম ওরফে সমীর মেম্বার এ প্রতিবেদককে জানান,তাদের এ ওয়ারিশীয় সম্পত্তিতে লিটনদের মালিকানা রয়েছে।তিনি বলেন, এ সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। নিষেধাজ্ঞা দেওয়াকালীন সময়ে আমার জিম্মায় ধান বিক্রির টাকা রয়েছে।আদালতে বিষয়টি সমাধান হওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী আমি টাকাগুলো বণ্টন করে দিব।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল