গাইবান্ধায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত‌্যু

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধার সদর উপজেলায় ডোবার পানিতে পড়ে মিজানুর রহমান (৩) এবং জান্নাতি আক্তার (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জনে সম্পর্কে মামা এবং ভাগনি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের শিমুলতাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর ওই গ্রামের আনছার আলীর ছেলে এবং জান্নাতি আজাদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, এদিন দুপুরে মিজানুর ও জান্নাতি বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলতে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর পাশের একটি ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখা যায়।
এ ব্যাপারে বাদিয়াখালি ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম সবুজ বলেন, ওই এলাকায় বোবার পানিতে ডুবে দু’জন শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় অত্রালাকায় শোকেরশায় নেমে এসেছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল