এশিয়া কাপের সূচিতে ‘অসহায়’ বাংলাদেশ দল, বিসিবির ক্ষোভ

এশিয়া কাপের সূচিতে অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, শ্রীলংকা এবং পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। ফলে সাকিব আল হাসান, লিটন দাসদের অনেক সফর করতে হবে। কেন সব দল একই রকম সুবিধা পাবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবি।

৩১ আগস্ট শ্রীলংকার বিরুদ্ধে খেলার পর পাকিস্তানে যেতে হবে সাকিবদের। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ লাহোরে।

প্রতিযোগিতার সুপার ফোরে উঠলে বাংলাদেশকে আবার শ্রীলংকায় ফিরে আসতে হবে। ফাইনালে উঠলেও খেলা হবে শ্রীলংকায়। অর্থাৎ গ্রুপ ‘বি’র দুটি ম্যাচ দুই দেশে খেলতে হবে বাংলাদেশকে। এমন সূচিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘প্রথম ম্যাচ খেলতে আমাদের লাহোর যেতে হবে। গ্রুপপর্বের আরেকটা ম্যাচ আবার খেলতে হবে শ্রীলংকায়। অথচ আমাদের কিছু করার নেই। ৩১ আগস্টের পর ৩ জুলাই ম্যাচ। ক্রিকেটারদের যাতায়াতে যাতে অসুবিধা না হয়, সেজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে। সব ব্যবস্থা করার দায়িত্ব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। আমরা আশা করব, ভালোমানের বিমান ব্যবস্থা করা হবে দলের জন্য। সরকারি হোক বা চার্টার্ড বিমান সবাই যাতে ভালোভাবে সফর করতে পারে, তা নিশ্চিত করা হবে।’

জালাল ইউনুস আরও বলেন, ‘বিমান ছাড়ার ২ ঘণ্টা আগে ক্রিকেটারদের বিমানবন্দরে পৌঁছতে হবে। তার আগে ব্যাগ গোছাতে হবে। ফলে প্রস্তুতির জন্যও কম সময় পাওয়া যাবে। এ সফর ক্রিকেটারদের ওপর বাড়তি মানসিক চাপ। শ্রীলংকা থেকে পাকিস্তানের দূরত্ব যথেষ্ট।

এসিসির সিদ্ধান্ত আমরা মেনে চলতে বাধ্য। সব দলকেই এমন সফর করতে হলে আমাদের কিছু বলার ছিল না; তা কিন্তু হচ্ছে না।’

এশিয়া কাপের সূচি অনুযায়ী ভারত ছাড়া সব দেশকেই দুই দেশে ম্যাচ খেলতে হবে।

প্রসঙ্গত, এশিয়া কাপের জন্য ২৮ থেকে ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাংলাদেশ। প্রস্তুতি শিবিরে সবাইকে দেখে নেওয়ার পর চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা