গাইবান্ধায় নারীওশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ সভা

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ জাতীয় পর্যায়ের শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলার আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়নে গাইবান্ধা জেলা এনসিটিএফ-এর করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা বুধবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ গাইবান্ধা জেলা সভাপতি নুসরাত জামান লামিয়ার সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. শরিফুল ইসলাম। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সকল কার্যনির্বাহী ও সাধারণ সদস্য, ইয়ুথ মেন্টর গ্রæপের সদস্যরা উপস্থিত ছিলেন।

এনসিটিএফ জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং-এর অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু ও শিশু অধিকার সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ, সমস্যা চিহ্নিতকরণ ও প্রয়োজনীয় সুপারিশমালা প্রস্তুত করে দায়িত্ববাহকদের নিকট উপস্থাপন করে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করে।

বর্তমানে এনসিটিএফ জেলা পর্যায়ে বাংলাদেশ সরকারের নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ বাস্তবায়ন স্থানীয় পর্যায়ে বিভিন্ন অফিসে তথ্য সংগ্রহ এবং পরিকল্পনা বাস্তবায়নে কোনো সমস্যা থাকলে তা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের উদ্যোগ গ্রহন করেছে।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল