গাইবান্ধায় উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের আলোকিত ৩০ জন নারীকে অ্যাওয়ার্ড প্রদান

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উত্তর জনপদের অনলাইন ভিত্তিক ডিজিটাল বিজনেস প্লাটফর্ম “উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার” এর আয়োজনে শনিবার নারী উদ্যোক্তাদের কাজের স্বীকৃতিস্বরূপ “আলোকিত নারী অ্যাওয়ার্ড ২০২৩” প্রদান করা হয়। অনুষ্ঠানে ৩০ জন আলোকিত নারী উদ্যোক্তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ক্ষুদ্র ও মাঝারি এই সকল উদ্যোক্তাদের মাঝে নারী অ্যাওয়ার্ড প্রদান করেন।
উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের ফাউন্ডার এডমিন মীর এম এম শামীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধার পৌরসভার মেয়র মো. মতলুবুর রহমান, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকছুদার রহমান শাহান, জেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক দক প্রমতোষ সাহা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সরকার, উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের এডমিন মীর শারমিন শিমু, মডারেট রবিউল ইসলাম রবি, জয়া দত্ত, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রওশন আরা মুক্তি। ছবি সংযুক্ত

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা