ভূরুঙ্গামারীতে বন্যা কবলিত ৬৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বন্যা কবলিত ৬৫০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিলখুড়ি ও তিলাই ইউনিয়নে বন্যায় কবলিত এসব পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। বন্যায় কবলিত প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে দশ কেজি চাল, এক কেজি চিড়া, আধা কেজি চিনি, এক কেজি লবণ, আধা কেজি মসুর ডাল ও আধা লিটার সোয়াবিন তেল দেওয়া হয়। তিলাই ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা এবং শিলখুড়ি ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুর আলম ও শিলরুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্যা কবলিত অন্যান্য ইউনিয়ন গুলোতে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেওয়া হবে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা